ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

সিলেটের সময় ডেস্ক :

 

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মিমি বেগম (২৬)। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রী রুবেল মন্ডলের (৩০) স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।

এ বিভাগের অন্যান্য