পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা
বর্তমান সময়ের অভিনেত্রীদের এবং তাদের জনসংযোগ (পিআর) নির্ভর প্রচারণাকে নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বড় কোনো বক্স-অফিস সাফল্য ছাড়াই নিজেদের ‘সুপারস্টার’ দাবি করা নিয়ে নতুন প্রজন্মের নায়িকাদের উপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বেশ কয়েকটি পোস্ট শেয়ার করে আমিশা তার বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, আজকাল অভিনেত্রীরা বড় কোনো হিট ছবি ছাড়াই শুধুমাত্র পিআর টিমের মাধ্যমে নিজেদের ‘এক নম্বর’ বা ‘দুই নম্বর’ দাবি করছেন।
তিনি মনে করিয়ে দেন, ২০২৬ সালে এসে ১০০ কোটি রুপি আয় করাটা আহামরি কিছু নয়। অন্তত ২০০ কোটির ওপরে আয় না করলে সেই অভিনেত্রীর নিজেকে বড় তারকা ভাবা উচিত নয়।
আমিশা দাবি করেন, এই ছবিগুলো তার সহ-অভিনেতাদের ক্যারিয়ারেরও অন্যতম সেরা হিট। এত সাফল্য সত্ত্বেও তিনি কোনো ‘ভুয়া’ জনসংযোগ ব্যবস্থার সাহায্য নেননি বলে জানান।
নতুনদের উদ্দেশ্যে আমিশা বলেন, জনসংযোগের খেলা বন্ধ করে কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করুন।
সূত্র : এনডিটিভি
