ঐশ্বরিয়া-ক্যাটরিনার সঙ্গে কী মিল রয়েছে এই নায়িকার?
এক দিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘ভূত বাংলা’। মুক্তির পর থেকেই ছবিতে অক্ষয় কুমার ও ওয়ামিকা গাব্বির অনস্ক্রিন রসায়ন দর্শকদের নজর কাড়ছে। আর সেই সূত্র ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা—অনেকে ওয়ামিকার সঙ্গে তুলনা করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ঐশ্বরিয়া রাই বচ্চনের।
নেটিজেনদের একাংশের মতে, ছবিতে অক্ষয়-ওয়ামিকার জুটির উপস্থিতি অনেকটা অক্ষয়-ক্যাটরিনার পুরনো জুটির স্মৃতি ফিরিয়ে এনেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অক্ষয় কুমার। দুই তারকার সঙ্গে ওয়ামিকার তুলনা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ‘ওয়ামিকা নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।’
এরপর তিনি আরো বলেন, ‘ওয়ামিকার চোখ দেখতে ঐশ্বরিয়া রাইয়ের মতো হতে পারে।
অন্যদিকে ওয়ামিকাও এ তুলনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজা করে তাকে ‘ঐশ্বরিয়ার কন্যা’ বলেও ডাকছেন।
ঐশ্বরিয়ার সঙ্গে তুলনার কারণে আলোচনায় আসছেন কি না—এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে ওয়ামিকা বলেন, ‘এক দিকে প্রতিভাশীল, অন্য দিকে সুন্দরী! উফ্! ধন্যবাদ।
এই হরর-কমেডি সিনেমার মাধ্যমে ১৪ বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। ছবিটি দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, এখন পর্যন্ত দেশের বক্স অফিসে প্রায় ৩৫ কোটি রুপির ব্যবসা করেছে।
