জামিন পেলেন সুকেশ, প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকলিন
আর্থিক কেলেঙ্কারির মামলায় আলোচিত সুকেশ চন্দ্রশেখরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন দিল্লি উচ্চ আদালত। গত ৭ এপ্রিল দেওয়া এই আদেশের পর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি। এবার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ তাঁর সেই প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।
কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর।
ইডির আরো অভিযোগ, সুকেশ গ্রেপ্তারের পর জ্যাকলিন নিজের ফোন থেকে কিছু তথ্য মুছে ফেলেছিলেন এবং আর্থিক লেনদেনের বিষয়টি প্রথমে গোপন করার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে তাঁর পাসপোর্টও জমা রাখা হয়।
তদন্তকারী সংস্থার মতে, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একটি বড় প্রতারণামূলক চক্রের যোগাযোগের ইঙ্গিত মিলেছে। বেশ কয়েক বছর ধরেই তিনি তদন্তের আওতায় রয়েছেন।
তবে জামিন পেলেও এখনই কারামুক্ত হতে পারছেন না সুকেশ।
কয়েক মাস আগেই জ্যাকলিনের বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম বাতিলের আবেদন খারিজ করে দেন ভারতের সুপ্রিম কোর্ট। এমন পরিস্থিতিতে তাঁর রাজসাক্ষী হওয়ার আবেদনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
