সোশ্যাল মিডিয়ার ‘লাইক’ দিয়ে আত্মমর্যাদা নির্ধারণ হয় না : ঐশ্বরিয়া
বর্তমানে ইন্টারনেটের যুগ। সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের নিত্যসঙ্গী। এখন মানুষের সামাজিক মর্যাদা নির্ধারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘লাইক আর কমেন্ট’ মানুষের আত্মস্বীকৃত আত্মমর্যাদা গড়ে তোলে।
একটি প্রসাধনী ব্র্যান্ডের “লেসনস অব ওর্থ” সিরিজের নতুন ভিডিওতে ঐশ্বরিয়া নিজের আত্মসম্মান নিয়ে মতামত জানিয়েছেন।
অভিনেত্রী হিসেবে নয়, একজন মা হিসেবেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
ঐশ্বরিয়া মানুষকে অনুরোধ করেছেন অনলাইনে স্বীকৃতি খোঁজা বন্ধ করতে। তিনি জোর দিয়ে বলেন, আত্মসম্মান মানুষের ভেতর থেকেই আসে, বাইরে থেকে নয়। সচেতনভাবে নিজের ভেতরে উত্তর খুঁজে নিতে হবে।
অভিনেত্রীর এই বার্তা ভক্তদের মনে দারুণ সাড়া ফেলেছে। এক ভক্ত লিখেছেন, ‘আমি চাই পৃথিবীর অর্ধেক মানুষও যদি তাঁর কথাগুলো বুঝতে পারত।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর কথা বলা হয়েছে। আর সেটা এসেছে ঐশ্বরিয়ার মতো একজনের কাছ থেকে।’ অনেকেই তাঁকে ‘কুইন’ আখ্যা দিয়েছেন, আবার কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসাও করেছেন।
ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল মানি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’–এ। এখনো তিনি নিজের পরবর্তী কোনো প্রজেক্ট ঘোষণা করেননি। গত বছর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও, মুম্বাইয়ে মেয়েকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে দম্পতি সেই খবরকে ভুল প্রমাণ করেন।
