সাইফের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি দখলে নিচ্ছে সরকার
এ বছরের শুরুতেই এক বড় ধাক্কা খেয়েছেন বলিউড অভিনেতা ও ছোট নবাব খ্যাত সাইফ আলী খান। নিজ বাড়িতে হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে তাকে। সেই ধকল কাটতে না কাটতে এবার আরো বড় বিপদের মুখোমুখি নবাবপুত্র। উত্তরাধিকারসূত্রে পাওয়া প্রায় ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হতে চলেছে অভিনেতার।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পতৌদি পরিবারের ঐতিহাসিক এই সম্পত্তি সরকারের অধিগ্রহণের পথে রয়েছে। গত শুক্রবার (৪ জুলাই) ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট খারিজ করে দিয়েছে সাইফের করা আবেদন। এই রায় সাইফ আলী খানের জন্য বড় ধরনের ধাক্কাই বলা যায়।
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে।
ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত সাইফের সম্পত্তি।
