১৬ জনের স্ক্রিনশট ‘ফাঁস’ করে যা বললেন নিলা ইসরাফিল
জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর অনেকে নিলা ইসলাফিলকে ‘আওয়ামী এজেন্ট’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন নিলা।
সম্প্রতি নিজের ভেরিফয়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেন নিলা ইসলাফিল।
ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি তাদের উদ্দেশ্যে আমি বলছি।
এর পর এক পোস্টে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন।
এসব স্ক্রিনশট প্রকাশ করে নিলা ইসলাফিল লিখেছেন, এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তু একা না লক্ষ্য তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে।
