আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি কাটজের
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না’। বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তিনি সরাসরি বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই এখন ইসরায়েলের যুদ্ধের অন্যতম লক্ষ্য।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সোকোরা হাসপাতাল পরিদর্শন করেন কাটজ।
গত শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশে কথা বলেন। ইংরেজি ভাষায় দেওয়া সেই বার্তায় তিনি জানান, ইসরায়েলের সামরিক অভিযান কেবল প্রতিশোধ নয়, বরং ইরানিদের স্বাধীনতার পথ উন্মুক্ত করার একটি সুযোগ।
