পিয়াইন নদীতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে মাহিন (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা ২টার দিকে স্থানীয় নৌকা চালকরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত মাহিন চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার শহীদপাড়া গ্রামের জামিল আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, পরিবারের সদস্যদের সাথে সিলেট বেড়াতে এসে জাফলং যান মাহিন। বেলা সোয়া ১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। এরপর প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকার মাঝিরা তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য