ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইসরায়েলি কট্টর-ডানপন্থি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বারবার সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞার আওতায় এসেছেন। নিষেধাজ্ঞার আওতাভুক্ত মন্ত্রীরা হলেন — ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞার ফলে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না এবং যুক্তরাজ্যে তাদের যদি কোনো সম্পদ থেকে থাকে, সেগুলোও জব্দ করা হবে।

মঙ্গলবার এক যৌথ ঘোষণায় যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা এবং নিউজিল্যান্ডও একই ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং বাকি চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, বেন-গভির ও স্মোটরিচ ‘চরমপন্থি সহিংসতাকে উসকে দিয়েছেন এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করেছেন—এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।’

ইসরায়েল এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, “নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত নিন্দনীয়।

এ বিভাগের অন্যান্য