যাত্রাবিরতির দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ
রাজশাহীর চারঘাটের নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে করে বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে আগামী ১৬ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘোষণার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে নন্দনগাছী স্টেশনে ট্রেন থামানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন চারঘাট, পুঠিয়াসহ কয়েকটি উপজেলার জনসাধারণ।
