আপনি বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছেন, প্রধান উপদেষ্টাকে ড. তাজ হাশমী
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে অনলাইন অ্যাক্টিভিস্ট ড. তাজ হাশমী বলেছেন, ‘আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। নোবেল পুরস্কার পাওয়ার জন্য বা আপনার অবস্থানে থাকার জন্য আমি আপনাকে নিন্দা করছি না। আপনি আমার সহকর্মী ছিলেন। যখন আপনি ক্ষমতায় আসেন, আপনি জানেন আমি কত খুশি হয়েছিলাম।
তাজ হাশমী বলেন, ড. ‘ইউনূসের সঙ্গে বিএনপি এখন একেবারে মাঠে নেমে গেছে। ড. ইউনূস গত শুক্রবার জাতিকে বলেছেন, বিচার বিভাগীয় সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো দিন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন সঠিক সময়ে আপনাদের কাছে নির্বাচনের একটি বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।
জুলাই সনদ প্রসঙ্গে ড. হাশমী বলেছেন, ‘ইউনূস সাহেব বলেছেন, আগামী জুলাই মাসে তার সরকার জুলাই সনদ বা চার্টার প্রস্তুত করবে এবং জাতির সামনে তুলে ধরবে। আর এই চার্টার যারা ছাত্ররা আন্দোলন করেছিল তাদের। এমন কি চার্টার করেছেন এই ছাত্রবৃন্দ।
যারা আপনার দুই উপদেষ্টা হয়েছেন এবং আপনার উপদেষ্টা সভার বাইরে রয়েছেন, তাদের সব কার্যক্রম—তারা সচিবদের চারপাশে লবিং করছে, তারা পদোন্নতির নামে টাকা নিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় টাকা নিয়ে বলছে যে আগামী পাঁচ বছরে আমাদের অনেকেই মন্ত্রী হব।
