জুলাই আন্দোলনকারী নিউটন দাস পশ্চিমবঙ্গের ভোটার!

সিলেটের সময় ডেস্ক :

 

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যে সেখানে এমন একজন ভোটার মিলেছে, যিনি বাংলাদেশে জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি বলছে, নিউটন দাস নামের ওই যুবক পশ্চিমবঙ্গের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে তালিকাভুক্ত। এই কাকদ্বীপের অবস্থান সুন্দরবনের কাছে, যে বনভূমি দুই দেশের সীমানাতেই পড়েছে।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতার পটপরিবর্তন আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাসের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলেও এই তরুণ দাবি করেছেন, তিনি ভারতের নাগরিক।

তবে তিনি অস্বীকার করেননি বাংলাদেশের বিক্ষোভে সক্রিয়ভাবে জড়িত থাকার কথা।নিউটন দাস একটি ভিডিও বার্তায় বলেন, ‘পৈতৃক সম্পত্তিসংক্রান্ত সমস্যার জন্য আমি ২০২৪ সালে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেখানে বিপ্লবের মধ্যে পড়ে যাই।’

আমি ২০১৪ সাল থেকে কাকদ্বীপে ভোটার, তবে ২০১৭ সালে আমার ভোটার কার্ড হারিয়ে ফেলেছিলাম। ২০১৮ সালে স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় আমি একটি নতুন ভোটার কার্ড পাই, বলেন তিনি।

এ বিভাগের অন্যান্য