যশোরে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ১
যশোর সদরে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো. মইন উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন (৫০)।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, ‘মইন উদ্দিনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
