হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৬০
হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বে ঈদের দিন কয়েক ঘণ্টাব্যাপী দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বেজুড়া গ্রামে বারঘরিয়া ও তেরঘরিয়া নামে দুটি গোষ্ঠী গ্রামীণ দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। এর জেরে তারা ঈদের দিন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ৬০ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- রবশির উল্লাহ (৩০), লাখাছ মিয়া (২৫), গাজী মিয়া (৩৫), ইমানউল্লাহ (৪০), রাফিউল্লাহ (২৪), মুখলেছ মিয়া (৩৫), মহিবউল্লাহ (৭০), শের আলী (৫০), হোসাইন মিয়া (৩২), বাছির মিয়া (৩০), তাউস মিয়া (৬০), ওমর ফারুক (২৫), আব্দুর রহমান (৩৫), আকাশ মিয়া (২৪), মেহেদী হাসান (২২), মোবারক মিয়া (৫০) ও হারিছ মিয়াকে (৪৫) মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের নাম এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বেজুড়া গ্রামে বারঘরিয়া ও তেরঘরিয়া গোষ্ঠীগত দ্বন্দ্ব প্রায় ৫০ বছর চলে আসছে।
