নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা-স্ত্রী
আশুলিয়ার জিরাবোর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ রবিবার ভোররাতে ডাকাতির উদ্দেশ্য বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা। অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানা গেছে।
খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।
তিনি বলেন, আপাতত চিকিৎসা চলছে।
