কুড়িগ্রামে ডেভিল হান্টে গ্রেপ্তার ১২

সিলেটের সময় ডেস্ক :

 

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ১২ জনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও ত‌া‌দের সহযোগীদের আইনের আওতায় আন‌তে এ অভিযান অব্যাহত থাক‌বে।

এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করছে ব‌লেও জা‌নান তি‌নি‌।
এ বিভাগের অন্যান্য