সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরে গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বাড়িটি তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে ওই বাড়িতে চয়ন ইসলামের অবস্থান টের পেয়ে সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ সেখানে পৌঁছে বাড়ি তল্লাশি চালিয়ে চারতলার একটি ফ্ল্যাটের ভেতর থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চয়ন ইসলাম আত্মগোপন করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, গত প্রায় কয়েক মাস ধরে তিনি শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ওই বাড়ির চারতলায় একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন।
থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সেখানে তার (চয়ন ইসলাম) অবস্থান টের পেয়ে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়।
