বাবার প্রেমিকাকে কুপিয়ে হত্যা করল ছেলে
আন্তর্জাতিক ডেস্ক ঃ
বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করল ছেলে।গতকাল বৃহস্পতিবার রাতে ওই তরুণীর লোকেশন খুঁজে খুন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এমন ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ফারুক আনসারির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাফিয়া সাকিল শেখ। তাদের সম্পর্ক আন্দাজ করে ফেলে পরিবার। ফারুকের স্ত্রী এবং ১৬ বছরের ছেলে তার ‘প্রেমিকা’কে খুনের পরিকল্পনা করেন। বাবার উপর গোয়েন্দাগিরি শুরু করে ছেলে। এরপর বৃহস্পতিবার রাতে তাকে খুন করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই নারীর ‘লোকেশন’ খোঁজা হয় জিপিএস ট্র্যাকার ব্যবহার করে। অভিযুক্ত এক নারী এবং নাবালক-সহ মোট তিন জন এই ঘটনায় জড়িত। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালককে আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ফারুক এবং রাফিয়া রাত ৮টা ৫০ মিনিট নাগাদ বাইপাস ধাবার কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখানে গাড়ি নিয়ে গিয়েছিলেন দুজন। তাদের অনুসরণ করতে করতে পিছনে আসে আরও একটি গাড়ি। তাতে চালক ছাড়াও ছিলেন ফারুকের স্ত্রী, ছেলে ও আরেক আত্মীয়। রাফিয়াকে খুনের পরিকল্পনা করে সঙ্গে ধারালো অস্ত্র রেখেছিলেন অভিযুক্তেরা। বাইপাসে পৌঁছে রাফিয়ার উপর তারা চড়াও হন। ফারুকের স্ত্রী শাহজাদি ফারুক এবং তাদের ১৬ বছরের ছেলে ও আত্মীয় ওয়াসিম। রাফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ফারুকের ছেলেই। গলায় কোপ মারা হয়।
পুলিশ জানিয়েছে, আক্রমণের সময়ে ঘটনাস্থল থেকে প্রাণভয়ে পালানোর চেষ্টা করেছিলেন রাফিয়া। কিন্তু তাকে ধরে ফেলেন ওয়াসিম। পিছন থেকে তিনি তরুণীকে ধরে রেখেছিলেন। সেই সময়ে তার শরীরে একাধিক বার কোপ মারে ফারুকের ছেলে। ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফারুক। তারা যে গাড়িতে এসেছিলেন, তার চালকও সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। গুরুতর জখম অবস্থায় এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাফিয়া। সেখানেই তার মৃত্যু হয়।
