কুলাউড়ায় কুখ্যাত ডাকাত ইকবালসহ গ্রেফতার ১১

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, কুখ্যাত ডাকাত ইকবাল হোসেন (৪৫)-সহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযানকালে ভাটেরা এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইকবালকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও পুলিশ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানভুক্ত ৯ জন এবং রাজনৈতিক মামলার ২ জনসহ সর্বমোট ১১ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, শনিবার সকালে আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য