সাবেক এমপি মাহবুব আরা গিনি ও জ্যাকব গ্রেপ্তার
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, গিনি ও জ্যাকব ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদের কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে পরে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
