প্রবাসী গোলাম হাছান চৌধুরীর বাসায় অগ্নি সংযোগ
সিলেটের সময় :
যুক্তরাজ্য প্রবাসী গোলাম হাছান চৌধুরীর সিলেটের শাপলাবাগ রোড-৩ বাসা ৮ এর বাসাটি দুর্বৃতরা ভাংচুর, গাড়িতে অগ্নি সংযোগ করার পড়ে বাসাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ সময় বাসায় থাকা ভাই- ভাবি ভাতিজারা আতংকে কোনমতে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেছেন।
বাসা সম্পুর্ন পুড়ে যাবার কারনে গোলাম হাছান চৌধুরীর পরিবারের সদস্যরা আশ্রয়হীন হয়ে পালিয়ে জীবন যাপন করছেন। আগুনে পুড়ে যাওয়া বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা বলে জানা গেছে ।
সিলেটের সময়কে ফোনে গোলাম হাছান চৌধুরী বলেন- আমাকে না পেয়ে বাসার অন্য সদস্যদের হত্যা করতে এই হামলা হয়েছে। আমি আমার ভাই এবং ছোট ভাতিজাদের জীবন নিয়ে সংকিত। নিজের দেশে ফেরা নিয়ে আতংকিত।
উল্লেখ গোলাম হাছান চৌধুরী তার পরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।
