চট্টগ্রামে দাম বেড়ে কাঁচা মরিচের কেজি ১০০০ টাকা
দেশে হঠাৎ ভয়াবহ বন্যায় অন্তত ১০ লাখ পরিবার পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। দেশের ১১টি জেলা বর্তমানে বন্যাকবলিত। গত তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এমন অবস্থায় চট্টগ্রামে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কাঁচা মরিচের।
এদিকে বাজারে ব্রয়লার মুরগি, মুরগির ডিম, মাছ ও অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে।
তবে বন্যা পরিস্থিতিতেও মাছের দামে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ঢাকার একাধিক খুচরা বাজারের মাছ ব্যবসায়ীরা। তারা জানান, বন্যার কারণে মাছের দামে তেমন প্রভাব পড়েনি।
