নোয়াখালীতে বেপরোয়া গতির বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় সিএনজি আরাহী মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। তাৎক্ষণিক নিহত আরেক নারীর নাম জানা যায়নি।
