মোবাইল ইন্টারনেট চালু, ফেসবুক-টিকটক থাকছে বন্ধ

সিলেটের সময় ডেস্ক :

 

কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা।

রোববার বিকেল ৩টা থেকে সারাদেশে এ সেবা চালু করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট চালুর খবর জানান।

প্রতিমন্ত্রী বলেন, বেলা ৩টার দিকে ইন্টারনেট চালুর পর গ্রাহকেরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আপাতত ফেসবুক-টিকটক বন্ধই থাকছে। দ্রুতই তাদের সঙ্গে আলোচনা করা হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

ফলে গত ১০ দিনের বেশি সময় ধরে সারাদেশেই ৫টি অপারেটর কোম্পানির গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করে কোনো কাজ করতে পারছেন না।

ব্যাখ্যা না দেয়া পর্যন্ত ফেসবুক-টিকটক বন্ধব্যাখ্যা না দেয়া পর্যন্ত ফেসবুক-টিকটক বন্ধ
পাঁচ দিন পর গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।

এরপর ২৪ জুলাই রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে আপাতত বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।

এ বিভাগের অন্যান্য