৩ সন্তানকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে
তিন সন্তানকে হত্যা এবং পরিবারের বাকি সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এক বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অষ্ট্রেলিয়ায়। দুর্ভাগ্যজনকভাবে তার সাত সন্তানের মধ্যে তিনজনের আগুনে মৃত্যু হয়েছে।
আগুনে তার পাঁচ মাস বয়সী মেয়ে শিশু, দুই বছরের ছেলে এবং ছয় বছর বয়সী আরো এক ছেলে মারা গেছে।
এদিকে এ ঘটনায় আহত ওই ব্যক্তিকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় আজ বৃহস্পতিবার তিনি আদালতের মুখোমুখি হবেন।
আগুন লাগার পর প্রথমে প্রতিবেশীরা বেঁচে থাকা চারটি শিশু এবং তাদের মাকে উদ্ধার করতে সহায়তা করেছিল। দুই এবং ছয় বছরের দুই শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যায় এবং পাঁচ মাস বয়সী শিশুকন্যাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
সূত্র : বিবিসি
