বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎপৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩০
বগুড়া সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।
রবিবার (৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ওসি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
