এবার সড়ক অবরো ধ করল শাবি শিক্ষার্থীরা

সিলেটের সময় ডেস্ক :

 

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ও হাইকোর্টের রায় বাতিল এবং ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই সড়ক অবরোধ করেছে তারা। এতে সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মূল ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

কোটা না মেধা? মেধা মেধা, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা এরকম নানা স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা হাইকোর্টের বৈষম্য রায় দ্রুত বাতিলসহ ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে কোটা বাতিলের দাবি জানান। ঘন্টাখানেক সড়ক অবরোধ শেষে তারা আবার ক্যাম্পাসে ফিরে যান।

এ বিভাগের অন্যান্য