কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির পলায়ন

সিলেটের সময় ডেস্ক :

 

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। মঙ্লবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনই ফাঁসির আসামি। তারা পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি।

পালিয়ে যাওয়া আসামিরা হলেন- কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মো. আমির হামজা (৪১), বগুড়ার মো. জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)।

-যুগান্তর

এ বিভাগের অন্যান্য