ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদ করায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোটে মাদরাসার ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানীর প্রতিবাদ করায় ওই মাদ্রাসার এক শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হানগড়া দারুল কোরআন আনোয়ারুল উলুম মাদরাসার শিক্ষক লোকমান হোসাইনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
এসময় হামলার প্রতিবাদ করায় রফিকুল ইসলাম ও মাহবুবুল হক নামের দুজনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অহিদ উল্লাহ বলেন, ‘মিটিং শেষে আমি মাদরাসার পাশের দোকানে ছিলাম। হামলার সময় আমি ওই বাড়িতে যাইনি।’
অভিযুক্ত আব্দুল গাফফার বলেন, ‘আমি হামলাকারীদের ওই বাড়িতে যেতে নিষেধ করেছি।
স্থানীয় জোড্ডা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আফসার বলেন, ‘হানগড়া গ্রামে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মাদরাসা কমিটি ও এলাকাবাসী নিয়ে সোমবার সন্ধ্যায় বসবো। এর আগে আমি কিছু বলতে পারবো না।
