ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ২ জনের

সিলেটের সময় ডেস্ক :

 

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (১৫ জুন) ভোররাতে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনাঘটে।

নিহতদের মধ্যে একজনের পারিচয় পাওয়া গেছে। তিনি ত্রিশালের বৈলর গ্রামের সিএনজি চালক আবদুল হালিম মন্ডল (৪০)।

ভালুকা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ জুন) ভোরে ঘটনার সময় ঢাকাগামী কাভার্ড ভ্যানটি ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় উল্টে গিয়ে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার উপর পড়ে। এতে অটোরিকশাটি সড়কে  চ্যাপটা হয়ে এক যাত্রীসহ চালক আবদুল হালিম মন্ডল ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস থানা ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ অটোরিকশাটি কাভার্ড ভ্যানের নিচ থেকে বের করে নিহতদের মরদেহ উদ্ধার করে। 
 

এর আগে একই স্থানে পিকআপ ও অজ্ঞাত গাড়ির মুখোমুখি সংঘর্ষে জামালপুর সদরের নয়ন (২৫), আসাদ (২৩) নামে দুইজন আহত হয়েছেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া আজ সকালে পৌরসভার কানার বাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে পিকআপ ও অটোর সংঘর্ষে অটোর তিন যাত্রী আহত হয়েছেন। 
এ বিভাগের অন্যান্য