সময়মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তি কম
তৃতীয় দিনের মতো ট্রেনে ঈদযাত্রা চলছে আজ। গত দুইদিনের তুলনায় স্টেশনে যাত্রীদের ভিড় বেশি দেখা গেছে। তবে নেই ট্রেনের বিলম্ব যাত্রা, নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। গত কয়েক দিনের তুলনায় আবহাওয়া ঠাণ্ডা থাকায় সব মিলিয়ে ট্রেনে আজকের ঈদযাত্রা স্বস্তির বার্তা দিচ্ছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে মোট ১১টি ট্রেন ছেড়ে গেছে। সবকটি ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়েছে। সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী সাদাব মাহমুদ বলেন, গত দুই দিন বিভিন্ন নিউজে দেখলাম ট্রেন বিলম্বে ছাড়ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজকে সবগুলো ট্রেনই সময়মতো স্টেশন ছেড়ে গেছে। কোনো ট্রেনই বিলম্বে যাত্রা করেনি।
