একাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন ‘ম্যাজিস্ট্রেট’, অতঃপর…
শাহারিয়া জাহান একজন ‘ম্যাজিস্ট্রেট’। একাই করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। বুধবার (১২ জুন) বিকেলে ফরিদপুর সদর উপজেলার মমিনখারহাট বাজারে কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখতে চান ওই দোকানের লাইসেন্স।
এ সময় দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়ম খোঁজার চেষ্টা করেন।
ম্যাজিস্ট্রেট শাহরিয়া জরিমানার রসিদ দিতে না পারায় দোকান মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন। তাকে ঘিরে ধরে প্রশ্ন করতেই ধরা খেয়ে যান তিনি। পরে ৯৯৯-এ ফোন দিলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহানকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত শাহারিয়া জাহান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি অর্থ হাতিয়ে নিতেন।
