ঈদের পর ব্যাংক কার্যক্রম বাড়বে ১ ঘণ্টা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টায় অফিস কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আর ব্যাংক লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঈদের পর থেকে নতুন এই সময়সূচিতে ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।
এখন ব্যাংক লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।
