আজ জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
জিলহজ মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় দেশটিতে বসবাসরত মুসলিমদের কেউ চাঁদ দেখলে তা নিকটস্থ আদালত বা সংশ্লিষ্টদের জানাতে বলা হয়।
জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলকদ মাসের ২৯ তারিখ। আগামীকাল শুক্রবার ৩০ জিলহজ।
সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মুসলিমদের জিলহজের চাঁদ দেখার অনুরোধ করা হয়েছে। বিবৃতিতে কেউ খালি চোখে বা দূরবীনের মাধ্যমে অর্ধচন্দ্র দেখলে সুপ্রিম কোর্ট বা স্থানীয় প্রতিনিধিদের জানানোর অনুরোধ করা হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন (৯ জিলহজ) আরাফা প্রাঙ্গণে হাজিদের সমাগম অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।
সূত্র : সৌদি গেজেট
