ভোটের আগের রাতে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় ভোটের আগের রাতে মো. নূরউদ্দিন নামের এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।

নূরউদ্দিন (৫৭)) মতলব উত্তর উপজেলার ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বুধবার উপজেলা পরিষদ নির্বাচনে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার।

তার আগের রাতে এশার নামাজের পর বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। 

ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার জানান, মঙ্গলবার এশার নামাজের পর বুকে ব্যথা অনুভব করলে মো.  নূরউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  চেয়ারম্যান আরো জানান, মো. নূরউদ্দিনে স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রয়েছে।

এ বিভাগের অন্যান্য