তিন দিনেও পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন
সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের তিন দিনেও আগুন পুরোপুরি নেভেনি। আগুন সম্পূর্ণ নেভাতে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি কাজ করছে নৌ বাহিনী ও কোস্টগার্ড। আজ সোমবার ভোর থেকে অগ্নিকাণ্ডের এলাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলায় পানি ছিটানো শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।
মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, সোমবার ভোর থেকে পানি দেওয়া শুরু হয়েছে।
