হত্যা মামলার আসামির সঙ্গে তদন্ত কর্মকর্তার ইফতার
রাজশাহীর বাগমারায় সোহাগ হোসেন নামের এক যুবক হত্যা মামলার আসামির সঙ্গে ইফতার করেছেন পুলিশের তদন্ত কর্মকর্তা। ওই মামলার প্রধান আসামি উপজেলার ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামকে পাশে নিয়ে ইফতারে যোগ দেন বাগমারা থানার পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা নয়ন হোসেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
গত শনিবার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে ওই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহাগকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন সোহাগের চাচাতো ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার বাদী শরিফুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সবার বিচার চাই। পুলিশ মামলাটির তদন্ত শেষ না করে আসামিদের না ধরে তাদের সঙ্গে ইফতারে ব্যস্ত হয়ে পড়েছে।’
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নয়ন হোসেন বলেন, ‘আমি বর্তমানে জয়পুরহাটের আক্কেলপুর থানায় ওসি হিসেবে বদলি হয়েছি।
