সিরিয়ায় ইসরায়েলের হামলা, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক। দুইজন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বছরের পর বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে আলেপ্পো ও দামেস্ক শহরে। এছাড়া বিরোধপূর্ণ গোলান হাইটসেও সহিংসতার ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচজন সদস্যও রয়েছে।

আজ শুক্রবার এক বিবৃতিতে সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানায় স্থানীয় সময় রাত পৌনে ২টার দিকে আলেপ্পোর গ্রাম এলাকায় কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।

এ বিভাগের অন্যান্য