বিএনপির সাবেক এমপি নাজির হোসেন আর নেই
সিলেটের সময় ডেস্ক :
সুনামগঞ্জ জেলা শাখার বিএনপির সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকার আব্দুল্লাহপুর আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
নজির হোসেনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
