আজ থেকে রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত চলবে মেট্রো রেল
মেট্রো রেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। উত্তরা থেকে রাত ৯টায় মতিঝিলের উদ্দেশে সর্বশেষ ট্রেন ছাড়বে।
মেট্রো রেলের নথি অনুযায়ী, এক ঘণ্টা চলাচল বাড়ায় ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে।
সব মেট্রো স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত একক যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে। একই সঙ্গে এমআরটি সংগ্রহ করা যাবে। একক যাত্রার টিকিট, এমআরটি ও র্যাপিড পাস প্রবেশ গেইটে স্পর্শ করার পর পেইড এরিয়াতে অবস্থানের সর্বোচ্চ সময় শুধু রমজান মাসের জন্য ৭৫ মিনিট। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে অতিরিক্ত ভাড়া আদায় অফিসে ১০০ টাকা জরিমানা দিতে হবে। ঈদের দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে।
