ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকাসহ দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
পূর্বাভাসে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, মঙ্গলবার খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগরে দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়, মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনে সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনে সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
