হারি বা জিতি কাল শোডাউন : মাহিয়া মাহি
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি) বলেছেন, ‘ফলাফল যা হবার হবে, সেটি মেনে নিব। আমি হারি আর জিতি কালকে (সোমবার) পুরো এলাকাতে শোডাউন করব। হেরে গেলেও সবাইকে জানান দিবো, আমি তাদের পাশে আছি।’
আজ রবিবার সকাল ১০ টার দিকে মাহি তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মাহি আরো বলেন, ‘ভোট গ্রহণকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ চলছে। প্রশাসন খুবই তৎপর আছে। সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে।
এ দিকে, তানোর সদর, মুন্ডুমালা, গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ কেন্দ্রে চিত্রনায়কা মাহিয়া মাহির নির্বাচনী পোলিং এ্যাজেন্টই ছিল না। কিছু কিছু কেন্দ্রে দুই-একজন করে দেখা গেলেও সব বুথে এজেন্ট দেখা যায়নি। এই আসনে মোট ১০ জন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধূরী এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী ও চিত্রনায়িকা মাহির মধ্যে।
