এমপি রত্নার দুই ব্যাংকেই ঋণ ২৬৬ কোটি
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না জাতীয় পার্টির প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিবাচনী হলফনামায় তিনি ঋণ দেখান ২৬৬ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮২২ টাকা। নির্বাচনের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে
হলফনামায় উল্লেখ করা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সময় হলফনামায় তিনি ঋণ দেখিয়েছিলেন ৮ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা। এর মধ্যে ৭কোটি টাকা তিনি ইউসিবিএল ব্যাংকের পরিচালক হিসেবে এবং বাকি ঋণ তার স্বামীর কাছ থেকে নিয়েছিলেন।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ দেখান ২৬৬ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮২২ টাকা।
নাসরিন জাহান রত্নার হলফনামায় দেখা যায়, বার্ষিক আয় পূর্বের তুলনায় প্রায় অর্ধেক কমে গেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে নাসরিন জাহান বার্ষিক আয় দেখিয়েছিলেন ১৭ লাখ ৩৪ হাজার ৬২৫ টাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসরিন জাহান রত্না কৃষি থেকে তার আয় দেখিয়েছেন ১১ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষি থেকে তাঁর কোনো আয় দেখানো হয়নি
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্যবসা থেকে কোনো আয় দেখাননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য বার্ষিক বেতন ২৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা দেখালেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় সংসদ সদস্য হিসেবে তাঁর বেতন দেখিয়েছেন বার্ষিক ৬ লাখ ৬০ হাজার টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অন্যান্য আয় দেখিয়েছেন ৪১ হাজার ৪৪৬ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অন্যান্য আয় দেখান ১৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেয়ার ও সঞ্চয়পত্রের মুনাফা বাবদ তিনি আয় দেখিয়েছেন ৫৫ হাজার ৩৭ টাকা যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ছিলো না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রত্নার নগদ আয় ও ব্যাংক জমা কমেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নাসরিন জাহানের নগদ ও ব্যাংক জমা ছিল ৬৫ লাখ ২৭ হাজার ১৬২ টাকা। জাতির সংসদ নির্বাচনে নগদ ও ব্যাংকে জমা দেখানো হয় ৫১ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার সঞ্চয়পত্র ছিল ১ কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকার। এবার তিনি সঞ্চয়পত্র দেখিয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৩১ টাকা। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বন্ড ও শেয়ার দেখিয়েছেন এক কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুইটি গাড়ির মূল্য দেখিয়েছেন ১ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ১৩১ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুইটি গাড়ির মূল্য দেখিয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৬৩০ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইলেকট্রনিক্স সামগ্রি দেখিয়েছেন ৫০ হাজার টাকা আসবাবপত্র দেখিয়েছেন ৫০ হাজার টাকার। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইলেকট্রনিক্স সামগ্রী দেখান চার লাখ ৫০ টাকার এবং আসবাবপত্র দেখিয়েছে সাড়ে চার লাখ।
রত্না কৃষিজমি দেখিয়েছেন ১৬৫ শতাংশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় উল্লেখ করেছেন তাঁর কোনো কৃষি জমি নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অকৃষি জমি দেখিয়েছেন সাড়ে ৭ কাঠা। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অকৃষি জমি দেখাননি। কিন্তু সেই ঘরে ৭৯ লাখ ৭৭ হাজার ৯৪২ টাকা উল্লেখ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় তিনি বাকেরগঞ্জের ১০ লাখ টাকা মূল্যের একটি বসতভিটা ও পৈতৃক সূত্রে একটি ফ্লাট দেখিয়েছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি বাকেরগঞ্জের বসতভিটার বিষয়টি উল্লেখ করেননি। লিখেছেন দালান ১০ লাখ টাকা বাড়ি পৈত্রিক সূত্রে প্রাপ্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বর্ণ দেখিয়েছেন ১০০ ভরি তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি উল্লেখ করেছেন স্বর্ণ ১০০ তোলা।
