স্বাগতিক সিঙ্গাপুরকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশের মেয়েরা
গ্রুপসেরা হয়েই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের পরের ধাপে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে আলো ছড়িয়েছে সুরভী আকন্দ প্রীতি। একটি গোল এসেছে সুলতানা আক্তারের পা থেকে।
এখন মেয়েদের সামনে বাছাইয়ের পরের ধাপের চ্যালেঞ্জ। আগামী ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব। সেখানে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ইরানের মতো কঠিন সব প্রতিপক্ষকে পাবে গোলাম রব্বানী ছোটনের দল। সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারলে টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পাবে রুমারা।
এর আগে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়ে বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা।
