অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির দণ্ড
সিলেটের সময় ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিক দম্পতিকে ১০ ও সাত বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন স্পেশাল ট্রাইবুনাল।
এদের মধ্যে স্ত্রী কলাবতী চৌধুরীকে ১০ বছর ও স্বামী রাম বিলাস চৌধুরীকে সাত বছর দণ্ডের আদেশ দেওয়া হয়।
২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দলদলি ইউনিয়নের ময়ামারী গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় থানায় ওই দম্পতির বিরুদ্ধে মামলা হয়।
বেআইনিভাবে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে প্রবেশ করে বিক্রয়ের উদ্দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগ করা হয়।
তারা ভারতের মালদহ জেলার ধুমবালু কলোনীর বাসিন্দা। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক মো. রবিউল ইসলাম তাদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
