ওসমানী মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিরাইয়ের কিশোরের মৃত্যু
নিউজ ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ -তে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের দিরাইয়ের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে দিরাই পৌরশহরের সুজানগর গ্রামের মুতালিব মিয়ার পুত্র শাহানুর মিয়া (১৬)।
শুক্রবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায় ।
সুজানগর গ্রামবাসীর সাথে কথা বলে জানাযায়, কয়েকদিন আগে রাজধানী ঢাকায় তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল শাহানুর আর সেখানেই সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ঢাকায় চিকিৎসা নেয়ার পর বাড়ীতে ফিরে এসে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার ভর্তি হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউ-তে নেয়া হয়। শুক্রবার রাতে সে মারা যায়।
