নিখোঁজ মৌসুমীকে মোগলাবাজার থেকে উদ্ধার

নিউজ ডেস্ক: সাধারণ ডায়েরীর একমাস পর পাওয়া গেল শেরপুর জেলার হরিনধরা গ্রামের মো. মোতালেব মিয়ার কন্যা মোছা. মৌসুমী আক্তার (১০)কে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মোগলাবাজার এলাকায় রাস্তায় ঘুরাঘুরি করতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন মোগলাবাজার থানায় খবর। খবর পেয়ে তাকে উদ্ধার করতে ফোর্স পাঠান মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন।

জানা যায়, গত ২ আগস্ট বাড়ি থেকে দোকানে যেতে বের হয়ে হারিয়ে যায় শেরপুর জেলার হরিনধরা গ্রামের মো. মোতালেব মিয়ার কন্যা মোছা. মৌসুমী আক্তার (১০) অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে মোতালেব মিয়া শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ডায়রী নং-৬১১ তারিখ-১১/০৮/২০১৯।

মৌসুমীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে সে একেক সময় একেক কথা বললেও পরে তার উল্লেখিত ঠিকানা বলে।

এই প্রেক্ষিতে শেরপুর থানায় যোগাযোগ করা হলে তারা জানান, এই রকম মিসিং কেস আছে জিডি আছে। সে সূত্রে মৌসুমীর বাবা মোগলাবাজার থানা আসেন ও মৌসুমী তার বাবার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করলে তাকে তার বাবার কাছে দেন মোগলাবাজার থানা।

বিষয়টির সত্যতা নিশ্চত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন।

এ বিভাগের অন্যান্য