খালেদা জিয়ার চিকিৎসার দাবি করে বিপাকে আওয়ামী লীগ নেতা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিত লিখে গত শনিবার ফেসবুকে স্ট্যাটাস দেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। এ ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে বলে গতকাল সোমবার জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন।
এদিকে প্রথম স্ট্যাটাসের সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকাল সকালে দ্বিতীয় স্ট্যাটাস দিয়েছেন আব্দুল মোতালেব। এতে তিনি লিখেছেন, ‘আমার স্ট্যাটাস নিয়ে যাঁরা খারাপ মন্তব্য করেছেন, তাঁরা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত।
আব্দুল মোতালেব হাওলাদার বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান।
