মিরাজের পাঁচ উইকেট, ধুঁকছে ভারত
খেলা খেলা ডেস্ক ঃ
শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের খেলা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের লক্ষ্য ১৪৫ রান। ৪ উইকেটে ৪৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেছে ভারত। শুরুতেই বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আগের দিনের অপরাজিত থাকা ‘নাইটওয়াচ ম্যান’ জয়দেব উনাদকাটকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। দলীয় রান তখন ৫৬। উনাদকাটের বিদায়ের পর উইকেটে আসেন ঋষভ পন্থ। এই মারকুটে উইকেটরক্ষক-ব্যাটারও টিকতে পারেনি বেশিক্ষণ। ৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন তিনি।
এরপর ৩৪ রান করা অক্ষরকেও বোল্ড করে দেন মিরাজ। এখন পর্যন্ত ২৯ রানে ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ৭ উইকেটে ৭৬ রান। শ্রেয়াস আয়ার ৩ ও রবিচন্দ্রন অশ্বিন শূন্য রানে ব্যাট করছেন।
